• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে নারী এমপিদের সক্রিয় ভূমিকা থাকবে: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৮ মে ২০২৬, ০৬:০৭ পি.এম.
ছবি : সংগৃহীত

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিমা রহমান।

সোমবার (১৮ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সরকার দলীয় সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের  সভা শেষে সাংবাদিকদের  তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধন্যবাদ জানানোর উদ্দেশ্যেই এ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা তাদের দায়িত্ব, কাজের পরিধি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করেন।

তিনি বলেন, সংরক্ষিত আসনের সদস্যদের নির্দিষ্ট কোনো এলাকা না থাকায় কোন এলাকায় কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আগামীতে তারা কাজ করবেন।

সেলিমা রহমান আরও বলেন, একজন রাজনৈতিক নেত্রী ও সংসদ সদস্য হিসেবে জনগণের কল্যাণে কাজ করাই প্রধান দায়িত্ব। একই সঙ্গে দেশ ও দলকে ঐক্যবদ্ধ রাখার বিষয়েও গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।

নারীর ক্ষমতায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নে অত্যন্ত আন্তরিক এবং এ ক্ষেত্রে সরকারের উদ্যোগ বাস্তবায়নে নারী সংসদ সদস্যরা সহযোগী হিসেবে কাজ করবেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার যে পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করছে, বৈষম্য দূরীকরণে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে নারী এমপিরাও সক্রিয় ভূমিকা রাখবেন।

এ সময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য শিরীন সুলতানা, বিলকিস ইসলাম, সুলতানা আহমেদ,  শাম্মী আক্তার আরিফা সুলতানা রুমা,নাদিয়া পাঠান পাপন সানজিদা ইসলাম তুলি, সেলিনা সুতানা নিশিতা ,শওকত আরা আক্তার উর্মিসহ  অন্যান্যরা

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী