• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আশুলিয়ায় ৩ পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

   ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৪ পি.এম.

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারের আশুলিয়ায় পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীসহ তিন পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

সোমবার মধ্যরাতে জামগড়া এলাকার কাঁঠালতলা মহল্লার আফাজ উদ্দিনের ভাড়া দেওয়া বাড়ি থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন জানান।

নিহতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন এবং তার স্ত্রী একই জেলার পাথরঘাটা থানার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ আলম মাতব্বরের মেয়ে হাফিজা। দুজনই ‘দি রোজ ড্রেসেস লিমিটেড’ কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

অপরদিকে মঙ্গলবার দুপুরে খেজুর বাগান এলাকার একটি তৈরি পোশাক কারখানা থেকে আরেক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই শামসুল হক। নিহত মোস্তফা (৩৫) ‘রেডিয়ান্স জিন্স লিমিটেড’ কারখানার শ্রমিক ছিলেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, রাতে কারখানা বন্ধ হওয়ার পর তিনি কখন প্রবেশ করেছেন তা কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের মাধ্যমে ওই শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ