• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সমাজকল্যাণমন্ত্রী

এবারের বাজেট হবে মানবিক বাংলাদেশ গড়ার

নিজস্ব প্রতিবেদক    ১৮ মে ২০২৬, ০৯:২৮ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এবারের বাজেট হবে মানবিক বাংলাদেশ গড়ার বাজেট। কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সাথে নিয়ে বর্তমান সরকার একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে।

সোমবার (১৮ মে) ঢাকায় গুলশানে লেকশোর হোটেলে সিপিডি আয়োজিত জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা' শীর্ষক নাগরিক প্লাটফর্মের প্রাক- বাজেট সংলাপ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে ৩০ জুন ২০২৭ সালের মধ্যে প্রায় ৪০ লাখ ২০ হাজার পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি জানান, এই কর্মসূচি সম্পূর্ণ এনআইডি বেইজ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে এবং সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি অর্থ পৌঁছে যাবে।

তিনি জানান, প্রতিবন্ধী জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন কার্যক্রম, হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, চা শ্রমিক, শিশু ও নারীদের সুরক্ষায় সমাজকল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দারিদ্র বিমোচন এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচি চলমান রয়েছে, এছাড়াও 'ভালনারেবল উইমেন বেনিফিট' কর্মসূচি র আওতায় দুস্থ মহিলাদের চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে আমরা কৃষকদের কৃষি উপকরণ সহায়তা, শস্যবীজ সরবরাহ, শস্যবীমা এবং কৃষিঋণের সুবিধা নিশ্চিত করতে চাই। দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে বিশেষত নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকারের কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

মন্ত্রী জোর দিয়ে বলেন, সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বিশ্বাসী—কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের উদ্যোগে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক একটি প্রাক-বাজেট সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থনীতিবিদ, গবেষক, বেসরকারি খাতের প্রতিনিধি এবং নাগরিক সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তৌফিকুল ইসলাম খান, অতিরিক্ত গবেষণা পরিচালক, সিপিডি। আসন্ন জাতীয় বাজেটকে আরও জনমুখী, দক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য করার লক্ষে সংলাপে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপিত হয়।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মঙ্গলবার ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের বিষয়ে রিট শুনানি
হামের টিকা মঙ্গলবার ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের বিষয়ে রিট শুনানি
বিনিয়োগের সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র বাংলাদেশ : স্থানীয় সরকার মন্ত্রী
বিনিয়োগের সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র বাংলাদেশ : স্থানীয় সরকার মন্ত্রী
শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ফুটেজ ট্রাইব্যুনালে দাখিল করা হবে: শামস ইস্কান্দার
শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ফুটেজ ট্রাইব্যুনালে দাখিল করা হবে: শামস ইস্কান্দার