টপ নিউজ
বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন
নিজস্ব প্রতিবেদক
১৯ মে ২০২৬, ০৮:২৬ এ.এম.

ছবি: সংগৃহীত
রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে আগুন লেগেছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, ভোর ৫টা ১৪ মিনিটের দিকে দোতলা মার্কেটটির নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ৫টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ভিওডি বাংলা/এফএ







