• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সেই খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ০৪:০৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদায় একটি বাড়ির বেজমেন্ট থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. মোকারম মিয়া। তিনি সৌদিপ্রবাসী ছিলেন।

সোমবার (১৮ মে) বিকেলে ঢাকা মেডিকেল কলেজের মর্গে এসে তাঁর চাচাতো ভাই রিফাত মরদেহ শনাক্ত করে বুঝে নেন।

নিহত মোকারম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তালশহর গ্রামের সোহরাব মিয়ার ছেলে।

রিফাত বলেন, মোকারম প্রায় সাড়ে তিন বছর সৌদি আরবে ছিলেন। তাঁর স্ত্রী জোনাকি বেগমের বরাত দিয়ে তিনি বলেন, ১৩ মে বিকেলে ইমোতে মোকারমের সঙ্গে কথা হয়েছিল। তবে তখন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে কিছু জানাননি। এর পর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

রিফাত আরও বলেন, ১৪ মে সৌদি আরবে থাকা মোকারমের এক সহকর্মীর সঙ্গে কথা হয়। তিনি জানান, ১৩ মে দিবাগত রাতে মোকারম বাংলাদেশে রওনা হন। যাওয়ার আগে কিছু মালামাল ওই সহকর্মীর কাছে রেখে গিয়েছিলেন। এর বাইরে তাঁরা আর কিছু জানতে পারেননি। তিনি বলেন, রোববার রাতে পুলিশের মাধ্যমে তাঁরা জানতে পারেন, মোকারমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

নিহত মোকারমের দুই ছেলে রয়েছে। তাঁদের নাম বায়জিদ ও মোজাহিদ। তিন ভাই ও দুই বোনের মধ্যে মোকারম ছিলেন সবার বড়।

রোববার মুগদার মান্ডা এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাবিহীন খণ্ডিত মরদেহের সাতটি অংশ উদ্ধার করে পুলিশ। পরে দিবাগত রাতে মানিকনগর এলাকা থেকে পলিথিনে মোড়ানো একটি কাটা মাথা উদ্ধার করা হয়।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্ধকারে’ জাপান গার্ডেন সিটি, দ্রুত সমাধানের নির্দেশ ববি হাজ্জাজের
‘অন্ধকারে’ জাপান গার্ডেন সিটি, দ্রুত সমাধানের নির্দেশ ববি হাজ্জাজের
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও মোটরসাইকেল। ছবি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত
আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭