• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদের আগে ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ মে ২০২৬, ১১:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৭ দিন বন্ধ থাকবে। তবে ছুটি শুরুর আগের দুইদিন প্রতিষ্ঠানগুলো খোলা রাখা ও ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব তফসিলি ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে) তফসিলি ব্যাংকগুলোর সব শাখা-উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে এবং সোমবার (২৫ মে) থেকে রোববার (৩১ মে) পর্যন্ত ব্যাংকগুলো বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং পোশাক শিল্প খাতের আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার সুবিধার্থে কেবল ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখাগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক আগামী ২৫ ও ২৬ মে লেনদেন কার্যক্রম পরিচালিত হবে।

এই দুইদিন ব্যাংকের এসব শাখায় সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ ক্ষেত্রে অফিস সময় সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। এছাড়া লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লেখ রয়েছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চামড়া শিল্পে বিনিয়োগ বাড়লে বড় কর্মসংস্থান সৃষ্টি হবে: শিল্পমন্ত্রী
চামড়া শিল্পে বিনিয়োগ বাড়লে বড় কর্মসংস্থান সৃষ্টি হবে: শিল্পমন্ত্রী
ঈদের আগে চট্টগ্রামে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম
ঈদের আগে চট্টগ্রামে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম
‘ব্যাংক খাতের সংকট নিরসনে প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত’
‘ব্যাংক খাতের সংকট নিরসনে প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত’