• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রথম অধিবেশনে পাস না হওয়া অধ্যাদেশগুলো পর্যালোচনায় সরকার: চিফ হুইপ প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাসিত শিশুরা চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার হাম প্রতিরোধে সরকারের কী পদক্ষেপ, ৩০ দিনে প্রতিবেদন চাইলেন হাইকোর্ট পরকীয়া-টাকা ফেরত বিরোধেই সৌদি প্রবাসীকে হত্যা ড. মুহাম্মদ ইউনূস তো পালিয়ে যাচ্ছেন না : হাইকোর্ট শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আরও বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কাল

ইসলামিক রিলিফের ‘ইইপি’ প্রকল্পে শ্রেষ্ঠ ১১ স্বনির্ভর দলকে সম্মাননা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১৯ মে ২০২৬, ০২:৫৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘ইইপি’ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শ্রেষ্ঠ স্বনির্ভর দল নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজারহাট প্রকল্প অফিসের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

উপজেলার ১১০টি দলের মধ্য থেকে আত্মনির্ভরশীলতা, আর্থিক শৃঙ্খলা ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য ১১টি সেরা দলকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা সমবায় অফিসার আতিকুর রহমানসহ অতিথিবৃন্দ নির্বাচিত দলগুলোর হাতে সম্মাননা ক্রেস্ট ও একটি করে ওজন মাপার মেশিন তুলে দেন। অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা মো. মনজুরুল ইসলামের সঞ্চালনায় প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. শাহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা সমবায় অফিসার আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের জেলা প্রকল্প ব্যবস্থাপক ড. কামরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রান্তিক পরিবারের নারীদের আত্মসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি এ ধরনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান বলেন, সংস্থাটি দরিদ্র পরিবারের নারীদের আয়বর্ধক কার্যক্রমে যুক্ত করে তাদের পারিবারিক আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হতে সহায়তা করছে।অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৈয়দপুরে বিলুপ্তপ্রায় বৈরালী মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ
সৈয়দপুরে বিলুপ্তপ্রায় বৈরালী মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ
পাংশায় কৃষকদের দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
পাংশায় কৃষকদের দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
ভূমিসেবা মেলা উপলক্ষ্যে রাজারহাটে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
ভূমিসেবা মেলা উপলক্ষ্যে রাজারহাটে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত