• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হাম প্রতিরোধে সরকারের কী পদক্ষেপ, ৩০ দিনে প্রতিবেদন চাইলেন হাইকোর্ট পরকীয়া-টাকা ফেরত বিরোধেই সৌদি প্রবাসীকে হত্যা ড. মুহাম্মদ ইউনূস তো পালিয়ে যাচ্ছেন না : হাইকোর্ট শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আরও বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কাল পশুবাহী গাড়ি নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর : অর্থমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

খানাখন্দে বেহাল নাগরপুর-চৌহালী সড়ক

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৯ মে ২০২৬, ০৪:৩৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক নাগরপুর-শাহজানী ভায়া চৌহালী সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দ ও বড় বড় গর্তে ভরা এই সড়কে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। বিশেষ করে সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

উপজেলা সদর বাজারে প্রবেশের প্রধান এই সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়া এবং অপরিকল্পিত নির্মাণের কারণে সড়কের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, নাগরপুর সোনালী ব্যাংক এলাকা থেকে দেলু মিয়ার ব্রিজ পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পানি জমে ছোট খালের মতো দৃশ্যের সৃষ্টি হয়েছে। এতে বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, সড়কটির কারণে প্রতিদিন সময় ও অর্থ-দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়তে হচ্ছে। অনেক সময় যানবাহন কাদায় আটকে যায়। আবার দ্রুতগতিতে চলা গাড়ির কাদা পানি পথচারীদের গায়ে ছিটকে পড়ে ভোগান্তি বাড়াচ্ছে।

রিকশাচালক নিরঞ্জন বলেন, “দেলু মিয়ার ব্রিজ থেকে বাজার পর্যন্ত অল্প পথ যেতে অনেক বেশি সময় লাগে। রাস্তার অবস্থা এত খারাপ যে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে।”

এদিকে নাগরপুর-চৌহালী সড়কে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, এনজিও অফিস ও পল্লী বিদ্যুৎ কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত হয়। অথচ সড়কটির এমন বেহাল অবস্থায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে নাগরপুর উপজেলা প্রকৌশলী ইফতেখার সারোয়ার ধ্রুব জানান, সড়কটির উন্নয়ন কাজ দুইটি প্যাকেজে শুরু হয়েছে। বালি ও মাটির সংকটের কারণে কাজ কিছুদিন বন্ধ ছিল। নিচু অংশগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে নাগরপুর-চৌহালী সড়কের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে এবং স্বাভাবিক হবে জনসাধারণের চলাচল।

ভিওডি বাংলা/মো. নজরুল ইসলাম খান/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূমিসেবা মেলা উপলক্ষ্যে রাজারহাটে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
ভূমিসেবা মেলা উপলক্ষ্যে রাজারহাটে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
ইসলামিক রিলিফের ‘ইইপি’ প্রকল্পে শ্রেষ্ঠ ১১ স্বনির্ভর দলকে সম্মাননা
ইসলামিক রিলিফের ‘ইইপি’ প্রকল্পে শ্রেষ্ঠ ১১ স্বনির্ভর দলকে সম্মাননা
নাককাটি হাট আদর্শ কলেজ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
নাককাটি হাট আদর্শ কলেজ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন