• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কাল পশুবাহী গাড়ি নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা: ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর : অর্থমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের নাগরিকত্ব আবেদনে নতুন শর্ত দিল ভারত একদিনে হাম উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের সঙ্গে আইডিইবি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎খাল খননেই গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত হবে: পানিসম্পদ মন্ত্রী

ডিএমপি কমিশনার

পশুবাহী গাড়ি নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা:

নিজস্ব প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ০৫:১২ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে হাটের বাইরে বা রাস্তায় পশুবাহী কোনো যানবাহন নিয়ে টানাটানি বা জোরজবরদস্তি করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (১৯ মে) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন ও কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তাসহ ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি কমিশনার বলেন, হাটের শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজট মুক্ত রাস্তা নিশ্চিত করতে হাটের সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে হাটের বাইরে বা রাস্তায় পশুবাহী কোনো যানবাহন নিয়ে টানাটানি বা জোরজবরদস্তি করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও জাল টাকা শনাক্তকরণের মেশিন ডিএমপির পক্ষ থেকে পশুর হাটে থাকবে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ঈদের এ সময়ে সড়ক খোঁড়াখুঁড়ি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সরকারের সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য দায়িত্ব পালনের অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধিগণ, বাংলাদশ ব্যাংক, প্রাণি সম্পদ অধিপদপতর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ডেসকো, ঢাকা জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থা, লবণ ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পশুর হাটের ইজারাপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন
বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন
সেই খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে
সেই খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে
নিম্ন-কার্বন নগর উন্নয়নে নতুন উদ্যোগ ইউএনডিপি ও বাংলাদেশের
নিম্ন-কার্বন নগর উন্নয়নে নতুন উদ্যোগ ইউএনডিপি ও বাংলাদেশের