{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের সঙ্গে আইডিইবি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ০৪:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর অন্তর্বর্তীকালীন কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আইডিইবি অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন, সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।

সাক্ষাতে তাঁরা ঢাকা মহানগরের বিদ্যমান যানজট পরিস্থিতি, জলাবদ্ধতা সমস্যা এবং নগর অবকাঠামোগত চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির বিভিন্ন কারণ তুলে ধরা হয়।

এ সময় নগর ব্যবস্থাপনার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ, আধুনিক প্রযুক্তিনির্ভর পরিকল্পনা প্রণয়ন এবং প্রকৌশলীদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিষয়ে মতবিনিময় হয়। তাঁরা মনে করেন, নগর সমস্যাগুলোর টেকসই সমাধানে সরকারি সংস্থার পাশাপাশি পেশাজীবী সংগঠনগুলোর অংশগ্রহণ আরও জোরদার করা প্রয়োজন।

আইডিইবি নেতারা বলেন, সঠিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি প্রকৌশলগত উদ্যোগ গ্রহণ করা গেলে ঢাকা শহরের যানজট ও জলাবদ্ধতার মতো সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/খতিব/এমএস 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেপ্তার
বিপিকেএস লটারির ড্র, পুরস্কার পেল যেসব নম্বর
বিপিকেএস লটারির ড্র, পুরস্কার পেল যেসব নম্বর
সম্পত্তি দখল ও বিক্রির অপচেষ্টা, প্রতিবাদে এতিমদের মানববন্ধন
সম্পত্তি দখল ও বিক্রির অপচেষ্টা, প্রতিবাদে এতিমদের মানববন্ধন