• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশে আরও বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কাল পশুবাহী গাড়ি নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা: ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর : অর্থমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের নাগরিকত্ব আবেদনে নতুন শর্ত দিল ভারত একদিনে হাম উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের সঙ্গে আইডিইবি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রতিমন্ত্রী শাহে আলম

সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ০৪:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাস থেকেই দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার। আগামী এক বছরের মধ্যে পাঁচটি প্রধান স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন শেষ করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে নির্বাচন ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, “আমরা আশা করছি চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করতে পারব।”

কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিষয়টি বাজেট প্রাপ্তির ওপর নির্ভর করবে। তিনি বলেন, “নির্বাচন আসলে বর্ষা মৌসুমের পরে শুরু হবে বলে আমি মনে করি। কারণ, বাংলাদেশে নির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়। স্থানীয় সরকার নির্বাচন আরও বেশি উৎসবমুখর হয়।”

তিনি আরও বলেন, “যেসব নির্বাচনে অপেক্ষাকৃত বেশি বাজেটের প্রয়োজন, সেগুলো পরের ধাপে সম্পন্ন করা হবে।”

এর আগে গত ৫ মে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করবে সরকার।

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সোমবার মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, “স্থানীয় নির্বাচন কবে হবে এখনও ফাইনাল হয়নি। নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে না, আমাদের কিছু বিধিবিধান সংস্কার করতে হবে। এ নিয়ে কাজ শেষ করে আমরা সরকারের সঙ্গে বসব। সরকার তো চাই-ঘোষণা দিয়েছে এ বছরের মধ্যে শুরু করবে। এটার জন্য সময় লাগে।”

ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সম্ভাব্য ব্যয় নির্ধারণে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে।

তিনি বলেন, “তারা তাদের ফরম্যাট অনুযায়ী এই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেট প্রস্তাব করবে। বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে ধাপে-ধাপে আমরা পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করব। এই সময়ের মধ্যেই আগে-পরে যে কোনো সময় ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও হবে।”

সরকারের অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে সচল ও গণতান্ত্রিক ধারায় রাখতে নির্ধারিত সময়ের মধ্যেই পাঁচ স্তরের নির্বাচন আয়োজন করতে সরকার অঙ্গীকারবদ্ধ। বাজেট বরাদ্দ পাওয়ার পর নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে তফসিল ও প্রস্তুতিমূলক কার্যক্রম চূড়ান্ত করা হবে।

এদিকে কয়েকটি রাজনৈতিক দল ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রার্থী ঘোষণা শুরু করেছে। বিএনপির প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “অন্য দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলীয়ভাবে। আর যেহেতু নির্বাচনটা দলীয়ভাবে হবে না, আমাদের দলের লোকজন নির্বাচন করবে নিরপেক্ষভাবে। বিএনপি বৃহৎ একটি রাজনৈতিক দল। যে কোনো সময় আন্দোলনের প্রস্তুতি থাকে আমাদের। নির্বাচনের প্রস্তুতি থাকে, ভোটের প্রস্তুতি থাকে। আমাদের নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু নাই।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠনের প্রতিশ্রুতি, জুনের মধ্যে খসড়া প্রস্তাব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠনের প্রতিশ্রুতি, জুনের মধ্যে খসড়া প্রস্তাব: তথ্যমন্ত্রী
র‍্যাবের নাম ‘সম্ভবত’ পাল্টাচ্ছে : জাহেদ উর রহমান
র‍্যাবের নাম ‘সম্ভবত’ পাল্টাচ্ছে : জাহেদ উর রহমান