• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের সঙ্গে আইডিইবি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎খাল খননেই গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত হবে: পানিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের বৈঠক ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দের বৈধতা নিয়ে রুল ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ৫ নির্দেশনা গণমাধ্যম কমিশন গঠনের প্রতিশ্রুতি, জুনের মধ্যে খসড়া প্রস্তাব: তথ্যমন্ত্রী র‍্যাবের নাম ‘সম্ভবত’ পাল্টাচ্ছে লাগাতার হামলার হুমকির মধ্যেই ইরানে একসঙ্গে ১ হাজার বিয়ে পথকুকুর অপসারণ নিয়ে অবস্থান স্পষ্ট করল ডিএসসিসি

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ০৩:২১ পি.এম.
৯০ দিনের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জহির উদ্দিন। ছবি-ভিওডি বাংলা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী  জহির উদ্দিন স্বপন জানিয়েছেন আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সামনে রেখে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। 

তিনি বলেন, দেশের অর্থনীতিকে অধিকতর শক্তিশালী, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের প্রথম ৯০ দিনের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আমরা ১৮ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর থেকে গত তিন মাসের অভিজ্ঞতা, কাজের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে আরও স্বচ্ছভাবে উপস্থাপন করতে চাই।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবন যমুনা ব্যবহার না করে ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছেন এবং নিজস্ব গাড়ি ও ব্যক্তিগত খরচে জ্বালানি ব্যবহার করছেন, যা রাষ্ট্রীয় ব্যয় কমানোর ক্ষেত্রে একটি যুগান্তকারী সিদ্ধান্ত।

 ভিআইপি প্রটোকল সীমিত করায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি করেন তিনি।

জ্বালানি খাতের বিষয়ে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির মধ্যেও সরকার দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে।

 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে দ্বিতীয় রিফাইনারি ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ২০২৯ সালে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর আশা করছে সরকার।

অর্থনৈতিক পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গঠন করা। এ লক্ষ্য অর্জনে খাতভিত্তিক পরিকল্পনা নেওয়া হয়েছে। রপ্তানিমুখী শিল্পে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে জনপ্রশাসনে পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের কাজ চলছে।

শিক্ষাখাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, দেশে ১৫টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই চালু করা হয়েছে এবং ১১টি বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল লাইব্রেরি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এছাড়া ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা এবং সবার জন্য কারিগরি শিক্ষা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী জুলাই থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ বিতরণের পাইলট প্রকল্প চালু হবে।

স্বাস্থ্যখাতের বিষয়ে মন্ত্রী বলেন, সরকার হাম ও টিকাসংকট মোকাবিলায় বড় পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করেছে। ইতোমধ্যে ইউনিসেফকে ৮৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে।

ইউনিসেফ ১০ জুনের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল নিয়ে আসবে। ২ কোটি ২৪ লক্ষ ভিটামিন এ ক্যাপসুল ও ৪০ লক্ষ ভিটামিন এ ক্যাপসুল দ্রুত এসে পৌঁছাবে বলে জানান তিনি

 দেশে আগামী ৮ থেকে ১২ মাসে ভ্যাকসিন ঘাটতি হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ই-হেলথ কার্ড চালুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

পরিবহন ও নগর ব্যবস্থাপনার বিষয়ে মন্ত্রী বলেন, রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে স্মার্ট পরিবহন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের জন্য পৃথক বাস সার্ভিস এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালুর কাজও এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, ঢাকা মহানগরে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তে এআই-বেজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ২৫টি সিগন্যাল পয়েন্টে স্থাপিত ক্যামেরার মাধ্যমে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম শুরু হয়েছে।

তিনি জানান টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং  আগামী ১৮০ দিনের মধ্যে ২,০৩৩ টি কারিগরি ও ৮,২৩২ টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে  ফ্রি ওয়াইফাই-এর সুবিধা পৌঁছে দিতে পারবে সরকার।

মন্ত্রী বলেন,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উন্নত চিকিৎসার জন্য আহত ১৫২ জন জুলাই যোদ্ধাকে রাশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও তুরস্ককে পাঠানো হয়েছে। এর মধ্যে ৯২ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এবং বর্তমানে ৬০ জন বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা ও অন্যান্য যাবতীয় খরচ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বহন করেছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৫৩ হাজারের বেশি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি পরিবারকে মাসিক আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার মধ্য দিয়েই আমরা সরকারের প্রথম ৯০ দিন অতিক্রম করেছি। 

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা  জাহেদ উর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী
১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিসে যুক্ত হচ্ছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স
স্বরাষ্ট্রমন্ত্রী ফায়ার সার্ভিসে যুক্ত হচ্ছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স
‘রাগ করলা?’-ভাইরাল ট্রেন্ডে জনসচেতনতার বার্তা দিল ডিএসসিসি
‘রাগ করলা?’-ভাইরাল ট্রেন্ডে জনসচেতনতার বার্তা দিল ডিএসসিসি