• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের নাগরিকত্ব আবেদনে নতুন শর্ত দিল ভারত আ. লীগ মানুষের আবেগে রয়েছে, আমাদের ফিরে আসা অনিবার্য ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের সঙ্গে আইডিইবি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎খাল খননেই গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত হবে: পানিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের বৈঠক ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দের বৈধতা নিয়ে রুল ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ৫ নির্দেশনা গণমাধ্যম কমিশন গঠনের প্রতিশ্রুতি, জুনের মধ্যে খসড়া প্রস্তাব: তথ্যমন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ০৩:৫৪ পি.এম.
ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও)-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোন এবং চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএসসিইসি)-এর প্রতিনিধিদল পৃথক বৈঠক করেছেন। বৈঠকে শ্রমিক কল্যাণ, নগর ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

আইএলও’র কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বৈঠকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়। 

এ সময় মন্ত্রী বলেন, দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আইএলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য, শিল্পায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করা প্রয়োজন। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অপরদিকে, চীনের  নির্মাণ প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএসসিইসি)-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশে অবকাঠামো ও নগর উন্নয়ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নিরাপদ পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, নির্মাণ খাত এবং নগর অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগের সম্ভাবনা গুরুত্ব পায়।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসান, এনডিসি, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পথকুকুর অপসারণ নিয়ে অবস্থান স্পষ্ট করল ডিএসসিসি
পথকুকুর অপসারণ নিয়ে অবস্থান স্পষ্ট করল ডিএসসিসি
১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী
১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিসে যুক্ত হচ্ছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স
স্বরাষ্ট্রমন্ত্রী ফায়ার সার্ভিসে যুক্ত হচ্ছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স