• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের সঙ্গে আইডিইবি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎খাল খননেই গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত হবে: পানিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের বৈঠক ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দের বৈধতা নিয়ে রুল ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ৫ নির্দেশনা গণমাধ্যম কমিশন গঠনের প্রতিশ্রুতি, জুনের মধ্যে খসড়া প্রস্তাব: তথ্যমন্ত্রী র‍্যাবের নাম ‘সম্ভবত’ পাল্টাচ্ছে লাগাতার হামলার হুমকির মধ্যেই ইরানে একসঙ্গে ১ হাজার বিয়ে পথকুকুর অপসারণ নিয়ে অবস্থান স্পষ্ট করল ডিএসসিসি

র‍্যাবের নাম ‘সম্ভবত’ পাল্টাচ্ছে

নিজস্ব প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ০৩:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন এক অর্থে সেইভাবে র‍্যাব থাকছে না, নামও সম্ভবত পাল্টে যাচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে সরকারের তিন মাসের কর্মকাণ্ড তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।

গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকায় জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা, দল ও সংগঠনের পক্ষ থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির সুপারিশ এসেছে। ক্ষমতাসীন দল বিএনপি অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ১০ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে র‍্যাবের বিলুপ্তি চেয়েছিল।

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে এবং জনগণের প্রত্যাশা পূরণ করে আগামী দিনে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে।

আজকের সংবাদ সম্মেলনে র‍্যাব নিয়ে করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান জানান গতকাল র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এবং ঘটনাচক্রে তিনিও সেখানে উপস্থিত ছিলেন। র‍্যাব বিলুপ্তি নিয়ে যেটা বলা হয়েছে, এখনো র‍্যাব এক অর্থে আগের মতো করে থাকছে না। গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন র‍্যাবের জন্য নতুন একটি আইন হবে।

উপদেষ্টা আরও বলেন ‘র‍্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে, আবারও বলছি এক অর্থে সেইভাবে র‍্যাব থাকছে না, নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি কারণ এই ধরনের অপশন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। সেটাও জানিয়েছেন এই আইনটি করার জন্য তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সক্রিয়ভাবে কাজ করছেন।’

রাষ্ট্রে একটি এলিট ফোর্স থাকা দরকার আছে বলে মনে করেন জাহেদ উর রহমান। বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন একটি এলিট ফোর্স থাকবে, সেটা র‍্যাব নামে বা ভিন্ন নামে হোক এবং বিস্তারিত সংজ্ঞায়িত একটি আইন থাকবে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী
১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিসে যুক্ত হচ্ছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স
স্বরাষ্ট্রমন্ত্রী ফায়ার সার্ভিসে যুক্ত হচ্ছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স
‘রাগ করলা?’-ভাইরাল ট্রেন্ডে জনসচেতনতার বার্তা দিল ডিএসসিসি
‘রাগ করলা?’-ভাইরাল ট্রেন্ডে জনসচেতনতার বার্তা দিল ডিএসসিসি