একদিনে হাম উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৬৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৬ হাজার ৫৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৩ জন, গত ১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ৯২৯ জন।
১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৯৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪০ হাজার ৯০ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও নয়জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৯৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত নিশ্চিত হামে ৭৭ জনের মৃত্যু হয়েছে।
ভিওডি বাংলা/এসআর







