• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রথম অধিবেশনে পাস না হওয়া অধ্যাদেশগুলো পর্যালোচনায় সরকার: চিফ হুইপ প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাসিত শিশুরা চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার হাম প্রতিরোধে সরকারের কী পদক্ষেপ, ৩০ দিনে প্রতিবেদন চাইলেন হাইকোর্ট পরকীয়া-টাকা ফেরত বিরোধেই সৌদি প্রবাসীকে হত্যা ড. মুহাম্মদ ইউনূস তো পালিয়ে যাচ্ছেন না : হাইকোর্ট শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আরও বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কাল

সৈয়দপুরে বিলুপ্তপ্রায় বৈরালী মাছ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ

নীলফামারী প্রতিনিধি    ১৯ মে ২০২৬, ০৩:৩৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। 

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টার দিকে উপজেলা পর্যায়ে আয়োজিত এক অনুষ্ঠানে হারিয়ে যেতে বসা বৈরালী মাছের পোনা অবমুক্ত করা হয়।

“ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)” এর আওতায় ফলাফল প্রদর্শক (আরডি) পুকুরে এসব পোনা অবমুক্ত করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা। সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেলসহ মৎস্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রকল্পের আওতায় মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে স্থানীয় মৎস্যচাষিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ছিল ৪টি অ্যারেটর, ১৮২ কেজি চুন, ৬৭ কেজি সার, রাসায়নিক দ্রব্য, মাছের খাদ্য, নেট, গামলা ও মগসহ প্রয়োজনীয় সরঞ্জাম।

বক্তারা বলেন, দেশীয় মাছের প্রজাতি রক্ষা এবং জনগণের নিরাপদ পুষ্টি নিশ্চিত করতে সরকারের এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। বিশেষ করে বিলুপ্তপ্রায় বৈরালী মাছের চাষ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় মৎস্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এতে গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে গত ১৮ মে বৈরালী মাছের পাশাপাশি চেলা, মলা, গুলশা, শিং ও বিভিন্ন কার্প জাতীয় মাছের পোনাও স্থানীয় জলাশয়ে অবমুক্ত করা হয়। সংশ্লিষ্টদের মতে, এ কার্যক্রম হারিয়ে যেতে বসা দেশীয় মাছ পুনরুদ্ধার এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

ভিওডি বাংলা/জা/মো. মাইনুল হক/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় কৃষকদের দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
পাংশায় কৃষকদের দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
ভূমিসেবা মেলা উপলক্ষ্যে রাজারহাটে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
ভূমিসেবা মেলা উপলক্ষ্যে রাজারহাটে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
ইসলামিক রিলিফের ‘ইইপি’ প্রকল্পে শ্রেষ্ঠ ১১ স্বনির্ভর দলকে সম্মাননা
ইসলামিক রিলিফের ‘ইইপি’ প্রকল্পে শ্রেষ্ঠ ১১ স্বনির্ভর দলকে সম্মাননা