• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি    ২০ মে ২০২৬, ০৬:৪৪ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

মঙ্গলবার (১৯ মে) সকালে গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক সড়কের কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালেরতাড়ী গ্রামের মাসুদুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩০) এবং সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার আবুল বাসারের ছেলে অটোরিকশা চালক ফরিদ মিয়া (৪৭)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে গাইবান্ধা শহর থেকে ছেড়ে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যান দারিয়াপুরের দিকে যাচ্ছিল। পথে কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মারা যান।

​পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক ফরিদ মিয়াসহ অন্য আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক ফরিদকে মৃত ঘোষণা করেন।

​দুর্ঘটনায় আহত অন্য চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার শিকার যান দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, কয়েকজন নিখোঁজ
মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, কয়েকজন নিখোঁজ
জাতীয় সংগীত চলাকালে চেয়ারম্যানের ওপর হামলা
জাতীয় সংগীত চলাকালে চেয়ারম্যানের ওপর হামলা
হরিপুরে জিংক ধানের উৎপাদন ও সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত
হরিপুরে জিংক ধানের উৎপাদন ও সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত