টপ নিউজ
মুন্সিগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৬, ০৭:১২ এ.এম.

ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জের শ্রীনগরে পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (১৮ মে) রাতে অভিযান চালিয়ে উত্তর কামারগাঁও থেকে শাকিল মিয়া (৩৫) ও ভাগ্যকুল থেকে মোফাজ্জল হোসেনকে (৩০) গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত শাকিল উত্তর কামারগাঁও এলাকার মজিবুর রহমানের এবং মোফাজ্জল ভাগ্যকুল এলাকার তোজম্মেল খানের ছেলে। তারা উভয়ে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।
র্যাব জানায়, তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু







