• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, কয়েকজন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ১১:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

মোংলা নদীতে খেয়া পারাপারের দুই ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন থেকে চারজন নিখোঁজ রয়েছেন বলে দাবি সহযাত্রীদের।

দুর্ঘটনাকবলিত ট্রলারের যাত্রীরা জানান, সোমবার রাত ৯টার দিকে মোংলা মাঝ নদীতে খেয়া পারাপারের একটি যাত্রী বোঝাই ট্রলার ও অপর একটি খালি ট্রলারের ধাক্কা লাগে। খালি ট্রলারের ধাক্কায় যাত্রীবোঝাই ট্রলারে থাকা ১৫ থেকে ২০ জন যাত্রী ছিটকে নদীতে পড়ে যান। এ সময় বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও তিন থেকে চারজন উঠতে পারেননি। এই তিন-চারজনই নিখোঁজ বলে দাবি ট্রলারের অপর সহযাত্রীদের। 

তাদের অভিযোগ, খালি ট্রলারটি দ্রুত গতিতে তাদের যাত্রী বোঝাই ট্রলারটিতে ধাক্কা দেয়। এরপর যাত্রীরা নদীতে পড়ে যান। ধাক্কা দেয়া ট্রলারটি আমাদের উদ্ধার না করে অন্য পাড়ে দ্রুত চলে যায়। আর ঘাটের দুই পাড়ে থাকা কোনো ট্রলারই তাদেরকে উদ্ধারে এগিয়ে আসেনি। ট্রলার সমিতি ও মাঝিদের পক্ষ থেকে উদ্ধার কাজ না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। 

তারা আরো অভিযোগ করে বলেন, ট্রলারগুলোতে কোন বাতি/আলো ছিল না। তাই এই দুর্ঘটনা ঘটেছে। যারা দুর্ঘটনাকবলিত হয়েছে তারা সবাই ইপিজেড শ্রমিক। এর আগেও এমন অনেকবার দুর্ঘটনা ঘটেছে। তবে টনক নড়ছে না মাঝিদের। 

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। তবে এখনও পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে যাত্রী ও মাঝিদের সাথে কথা বলছি, খোঁজ খবর নিচ্ছি। এই মুহূর্তে বলা যাচ্ছে না কতজন নিখোঁজ, তবে যাত্রীরা বলছেন তিন থেকে চারজনকে পাওয়া যাচ্ছে না।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত
চট্টগ্রামে জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত
জাতীয় সংগীত চলাকালে চেয়ারম্যানের ওপর হামলা
জাতীয় সংগীত চলাকালে চেয়ারম্যানের ওপর হামলা
হরিপুরে জিংক ধানের উৎপাদন ও সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত
হরিপুরে জিংক ধানের উৎপাদন ও সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত