• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর করারোপের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ২০ মে ২০২৬, ০৩:০৭ পি.এম.
ধানমন্ডিতে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। ছবি-ভিওডি বাংলা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত পণ্যের ওপর কার্যকর কর আরোপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, আসন্ন জাতীয় বাজেটে তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধি করা হলে একদিকে যেমন তামাক ব্যবহার কমবে, অন্যদিকে স্বাস্থ্যখাতের জন্য অতিরিক্ত রাজস্ব আয় নিশ্চিত হবে।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কার্যকরভাবে তামাক পণ্যের কর ও মূল্য বৃদ্ধির প্রয়োজনীয়তা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে তামাক ব্যবহার এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে ধূমপান ও অন্যান্য তামাকজাত পণ্যের ব্যবহার বাড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় তামাকপণ্যের মূল্য ও কর কাঠামো আরও কার্যকর করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকার জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তামাক নিয়ন্ত্রণে কার্যকর নীতি বাস্তবায়নের মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জাতীয় সংসদসহ নীতিনির্ধারণী পর্যায়ে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. শাফিউন নাহিন শিমুল। তিনি বলেন, দেশে বর্তমানে চার ধরনের সিগারেট বাজারজাত করা হচ্ছে, যার বড় অংশই নিম্ন ও মধ্যম দামের। সহজলভ্য হওয়ায় এসব পণ্যের প্রতি তরুণ ও নিম্ন আয়ের মানুষের আসক্তি দ্রুত বাড়ছে।

তিনি আরও উল্লেখ করেন, শুধু সিগারেট নয়, জর্দা, গুল ও বিড়ির মতো তামাকজাত পণ্যের সহজপ্রাপ্যতাও তামাক ব্যবহারের বিস্তারে ভূমিকা রাখছে। তাই জনস্বাস্থ্য রক্ষায় সব ধরনের তামাকপণ্যের ওপর সমন্বিত করনীতি প্রয়োজন বলে মত দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. গোলাম রহমান। এছাড়া বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান এবং বিসিআইসির সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা