{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

ভিওডি বাংলা ডেস্ক    ২০ মে ২০২৬, ০৫:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় শুধু হাম ও এর উপসর্গে নতুন করে ৬ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০৮ জন।

বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মৃত ৬ শিশুর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে এবং বাকি ৩ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারাদেশে হামে এবং এর উপসর্গে মোট ৪৮১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৮০ জন, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪০১ জনের।

একই সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্ত (পরীক্ষায় প্রমাণিত) রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬৭ জনে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৫৭ হাজার ৮৫৬ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা ঢাকা বিভাগে। এ বিভাগে হামে ও এর উপসর্গে মোট ২০৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৬১৩ জন।

এই পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী প্রকাশ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সোসাইটি অব ইকোকার্ডিওগ্রাফির আহ্বায়ক কমিটি ঘোষণা
বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন
বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন
ছবি: সংগৃহীত
হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৭৩