• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড ফেসবুকের মতো পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ পাকিস্তানে ওআইসির নারী বিষয়ক সম্মেলন শুরু শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের কলকাতা বিমানবন্দর–সংলগ্ন মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

ফতুল্লায় স্টিল মিলের বয়লার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ২১ মে ২০২৬, ০৪:০৭ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন রসুলপুরে একটি স্টিল মিলে বয়লারে কাঁচামাল গলানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার (২০ মে) দুপুরের দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন— মিজান (৪০), সুমন (৩৩), মিলন (৩৫) ও উজ্জ্বল (৩২)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুরের দিকে নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় চারজন শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে মিজানের শরীরের ৩ শতাংশ, সুমনের শরীরের ২ শতাংশ, মিলনের শরীরের ৩ শতাংশ এবং উজ্জ্বলের শরীরের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ কম থাকায় তারা সবাই আশঙ্কামুক্ত। আমরা তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রেখেছি।

আহতদের সহকর্মী সজল জানান, আমরা সবাই নারায়ণগঞ্জের রসুলপুরে চায়না স্টিল মিলের কর্মচারী। আজ দুপুরের দিকে বয়লার মেশিনে কাঁচামাল ঢালার কিছুক্ষণ পরেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের চার শ্রমিক দগ্ধ হয়। পরে আমরা তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসি।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৮১ ফুট রামমূর্তি নির্মাণে আলোচনায় থাকা হরিদাস গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
তারেক রহমানকে এক নজর দেখতে ভাঙ্গায় নেতাকর্মীদের ভিড়
ছবি: সংগৃহীত
বন্যার মধ্যে নতুন আতঙ্ক, চট্টগ্রামে সাপের কামড়ে আহত ৭৫