• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

৪৪তম বিসিএসে ১০১ নন-ক্যাডারের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক    ২১ মে ২০২৬, ১০:৫৫ এ.এম.
ছবি: সংগৃহীত

৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত ১০১ জন প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে আরও সাতজন প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

বুধবার (২০ মে) প্রকাশিত পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল ও মনোনয়ন প্রকাশ করা হয়েছিল। তবে পরবর্তী যাচাই-বাছাইয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে সুপারিশপ্রাপ্ত কিছু প্রার্থীর শিক্ষাগত যোগ্যতায় ঘাটতি বা নির্ধারিত শর্ত পূরণ না হওয়ার বিষয়টি উঠে আসে। এ কারণে ১০১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন প্রশাসনিক ও অন্যান্য জটিলতার কারণে সাতজন প্রার্থীর মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

মনোনয়ন বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীদের রোল নম্বরসহ বিস্তারিত তালিকা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগের জন্য মোট ২ হাজার ৯৬৮ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করেছিল পিএসসি। পরে যাচাই প্রক্রিয়ায় ১০১ জনের মনোনয়ন বাতিল হওয়ায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা কমে গেছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী