• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিহাবকে কেন মাদ্রাসায় রাখা হলো, তদন্ত করবে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক    ২১ মে ২০২৬, ০২:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার বনশ্রীতে মাদ্রাসা শিক্ষার্থী বলাৎকারের পর আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার শিহাবের বিরুদ্ধে আগেও একাধিক বিকৃত যৌনাচারের মামলা হয়। এরপরেও তাকে মাদ্রাসায় রাখার বিষয়টি তদন্ত হবে বলে জানিয়েছেন ডিএমপি উপকমিশনার ও মিডিয়া সেলের প্রধান এন এম নাসিরউদ্দিন।

বৃহস্পতিবার (২১ মে) সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের  এসব কথা বলেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি শিহাব ওই শিক্ষার্থীকে বলাৎকারের পরে আত্মহত্যার প্ররোচনা দেয়। সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাকে আজই আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।

রামপুরা থানা সূত্রে জানা যায়, বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচণার মামলার শিহাব হোসেন নামে ওই যুবককে পাবনা জেলার বেড়া থানা থেকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। সে ওই এলাকার আব্দুল মতিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, গত ১৯ মে রাতে রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকস্থ আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিশু গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রামপুরা থানা পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। লাশে সুরতহাল করার সময় অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ দেখতে পায় পুলিশ। পরে মাদ্রাসা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে  শিহাবের নাম উঠে আসে।

প্রসঙ্গত,শিহারের বিরুদ্ধে এর আগেও মাদ্রাসার চার ছাত্রের সাথে বিকৃত যৌনচারে অভিযোগ রয়েছে। এ নিয়ে রামপুরা থানায় মামলাও হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিকশা খাত রক্ষায় ডিএসসিসি প্রশাসককে স্মারকলিপি
রিকশা খাত রক্ষায় ডিএসসিসি প্রশাসককে স্মারকলিপি
বিদেশি নাগরিকের পাকস্থলীতে মিলিল ৮০ ক্যাপসুল কোকেন
বিদেশি নাগরিকের পাকস্থলীতে মিলিল ৮০ ক্যাপসুল কোকেন
সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত
সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত