• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ব্যাপক কর্মপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক    ২১ মে ২০২৬, ০৬:২৩ পি.এম.
কোরবানির বর্জ্য। ছবি-ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আসন্ন ঈদ-উল-আযহা চলতি বছর উপলক্ষে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা ও বর্জ্য অপসারণে বিস্তারিত ও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে রাজধানী থেকে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং নগর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করাই এ পরিকল্পনার মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (২১ মে) ডিএসসিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

ডিএসসিসির পরিকল্পনা অনুযায়ী, কোরবানির বর্জ্য মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে স্থানান্তরের জন্য তিন দিনে মোট ৩৩,৯৪২ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রথম দিন (২৮ মে ) ১৫,৯৩৫ টন, দ্বিতীয় দিন (২৯ মে) ১১,৭৭৬ টন এবং তৃতীয় দিন (৩০ মে ) ৬,২৩১ টন বর্জ্য অপসারণের পরিকল্পনা রয়েছে।

হাট ব্যবস্থাপনা ও কোরবানির পরিসংখ্যান

ডিএসসিসির আওতাধীন ১১টি অস্থায়ী পশুর হাটে কোরবানির কার্যক্রম চলবে তিন দিনব্যাপী। প্রস্তাবিত তথ্যমতে, প্রথম দিনে মোট কোরবানির পশুর ৩০ শতাংশ, দ্বিতীয় দিনে ৬০ শতাংশ এবং তৃতীয় দিনে বাকি ১০ শতাংশ সম্পন্ন হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে ঢাকা দক্ষিণে মোট কোরবানি পশুর সংখ্যা ধরা হয়েছে ১,৭৪,৪০৬টি।

নাগরিক অভিযোগ ব্যবস্থাপনা

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম চলাকালে নাগরিক অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ হটলাইন চালু থাকবে। নাগরিকরা ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বরে অভিযোগ জানাতে পারবেন।

ডিএসসিসি জানায় অভিযোগ গ্রহণ চলবে ২৮ মে থেকে ৩০ মে দুপুর ২টা পর্যন্ত।

জনবল ও যান্ত্রিক সহায়তা

পুরো কার্যক্রম বাস্তবায়নে মোট ১৩,৪৫৩ জন জনবল নিয়োজিত থাকবে। এর মধ্যে ৬,৫৫৩ জন ডিএসসিসির নিজস্ব জনবল এবং ৪,৭০০ জন পিসিএসপি’র কর্মী। হাট পর্যায়ে অতিরিক্ত ২,২০০ জন পরিচ্ছন্নতাকর্মী দায়িত্ব পালন করবেন।

এছাড়া মোট ২,১১৭টি যান-যন্ত্রপাতি ব্যবহার করা হবে, যার মধ্যে ডাম্প ট্রাক, কম্প্যাক্টর, কনটেইনার ক্যারিয়ার, পে-লোডার, টায়ার ডোজারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি অন্তর্ভুক্ত রয়েছে।

পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও ব্যবহার করা হবে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন স্যাভলন এবং ১,৪০,০০০ বায়োডিগ্রেডেবল ব্যাগ।

বিশেষ তদারকি ব্যবস্থা

নগর ভবনে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে পুরো কার্যক্রম লাইভ মনিটরিং করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি। পাশাপাশি প্রতিটি হাটে পৃথক নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। হাট ব্যবস্থাপনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেডিকেল টিম এবং সার্বক্ষণিক মেরামত ও রক্ষণাবেক্ষণ টিম নিয়োজিত থাকবে বলেও জানানো হয়।

ডিএসসিসি জানিয়েছে, পরিচ্ছন্নতাকর্মীদের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে প্রয়োজনীয় উৎসাহমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিটি কর্পোরেশন আশা করছে, সমন্বিত এ কর্মপরিকল্পনার মাধ্যমে ঈদ-উল-আযহার পর নগর দ্রুত পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত পরিবেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিহাবকে কেন মাদ্রাসায় রাখা হলো, তদন্ত করবে ডিএমপি
শিহাবকে কেন মাদ্রাসায় রাখা হলো, তদন্ত করবে ডিএমপি
বিদেশি নাগরিকের পাকস্থলীতে মিলিল ৮০ ক্যাপসুল কোকেন
বিদেশি নাগরিকের পাকস্থলীতে মিলিল ৮০ ক্যাপসুল কোকেন
সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত
সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত