• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নির্বাচন ভবনে সেবাগ্রহীতাদের প্রবেশ সীমিত করতে যাচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ০৭:৫৬ এ.এম.
ছবি : সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সেবা নিতে আসা গ্রাহকদের প্রবেশ সীমিত করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সিডিউল পদ্ধতিতে যাচ্ছে সাংবিধানিক সংস্থাটি। বৃহস্পতিবার (২১ মে) ইসি কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

আগারগাঁওয়ের এই ভবনে প্রতিদিন শত শত নাগরিক আসেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিতে। সেক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে কী হবে, এমন বিষয়ে কর্মকর্তারা এসব তথ্য জানান।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “আমরা সিডিউল করে জানিয়ে দেব। এক্ষেত্রে প্রতিদিন ৫০ জন হতে পারে। তাহলে নিরাপত্তা নিশ্চিত হবে।”

এনআইডি সংশোধনের স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, আবেদনের ধরণ অনুযায়ী, সাতটি ক্যাটাগরি করা হয়েছে। এগুলো হলো- ‘ক’, ‘ক-১’, ‘খ’, ‘খ-১’, ‘গ’, ‘গ-১’ ও ‘ঘ’। আবেদন জমা পড়ার পর নির্দিষ্ট কর্মকর্তারা ক্যাটাগরি নির্ধারণ করে থাকেন।

‘ক-১’ ক্যাটাগরি নিষ্পত্তি করেন সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা। ‘ক’ ক্যাটাগরি নিষ্পত্তি করেন উপজেলা কর্মকর্তা। ‘খ-১’ ক্যাটাগরি নিষ্পত্তি করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ‘খ’ ক্যাটাগরি নিষ্পত্তি করেন জেলা নির্বাচন কর্মকর্তা, ‘গ’ ক্যাটাগরি নিষ্পত্তি করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

আর যেকোনো ধরনের বয়স সংশোধন ও জটিল আবেদন নিষ্পত্তি হয় ‘ঘ’ ক্যাটাগরিতে, যা অনুমোদন করেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক। আবেদন বাতিল হলে আপিল করার সুযোগ আছে। এক্ষেত্রে আপিলকারী কর্তৃপক্ষ করা হয়েছে সচিবকে। সচিবের কাছেও চাহিদা অনুযায়ী তথ্য সংশোধন হলে কমিশনের কাছে আবার রিভিশন করার সুযোগ রাখা হয়েছে। ‘ঘ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্য প্রতিদিন শতশত মানুষ নির্বাচন ভবনে এসে থাকেন।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা