• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঈদ শেষে ট্রেনে ফিরতি যাত্রা:

আজ মিলবে ১ জুনের অগ্রিম টিকিট

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ০৮:৩২ এ.এম.
ছবি : সংগৃহীত

ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (২২ মে) সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু।

রেলওয়ে সূত্র জানিয়েছে, পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টা থেকে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ ব্যবস্থাপনায় ধাপে ধাপে বিভিন্ন দিনের টিকিট বিক্রি করছে রেলওয়ে। এর আগে ২১ মে বিক্রি হয়েছে ৩১ মে’র ট্রেনের অগ্রিম টিকিট। এছাড়া আগামী ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের যাত্রার টিকিট বিক্রি করা হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ স্পেশাল ব্যবস্থাপনায় কেনা এসব অগ্রিম টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকছে না। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে একাধিক আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী