• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের ভয়াবহ রূপ, ১৩৯ জনের মৃত্যু

   ২২ মে ২০২৬, ০৯:২৭ এ.এম.
ছবি : সংগৃহীত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। এরইমধ্যে মারা গেছেন অন্তত ১৩৯ জন। সন্দেহভাজন রোগীর সংখ্যাও ৬০০ ছাড়িয়েছে। ইতুরি প্রদেশের পর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে। ইবোলা সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি ও নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় স্থগিত হয়েছে ভারত-আফ্রিকা ফোরামের শীর্ষ সম্মেলন।

কঙ্গোতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। যার সংক্রমণ পৌঁছেছে প্রতিবেশী উগান্ডায়ও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলমান ইবোলা প্রাদুর্ভাবে এখন পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা ৬শ’ ছাড়িয়েছে। মারা গেছেন অন্তত ১৩৯ জন।

তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
 
এবারের প্রাদুর্ভাবটি বিশেষভাবে উদ্বেগজনক, কারণ এতে ছড়িয়েছে ইবোলার বিরল বুন্ডিবুগইও ধরন। যার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অনুমোদিত টিকা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এতে মৃত্যুহার গড়ে ৪০ শতাংশ। এমনকি কার্যকর টিকা আসতেও সময় লাগতে পারে ৯ মাস।
 
প্রাদুর্ভাবের কেন্দ্র ইতুরি প্রদেশ থেকে এখন তা ছড়িয়েছে গোমা শহর এবং সাউথ কিভু প্রদেশেও, যা আরও সংক্রমণের ঝুঁকি তৈরি করছে।
  
চলমান সংকটের মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মে) রওয়াম্পারা শহরে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। এক ইবোলা রোগীর দাফন নিয়ে তর্ক-বিতর্কের জেরে পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসা সংস্থার তাঁবুতে আগুন ধরিয়ে দেন। ঘটে সংঘর্ষের ঘটনাও। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।
 
এদিকে, ইবোলা ঠেকাতে যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি ও নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইবোলা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা। এছাড়া চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সহায়তার আশ্বাস দিয়েছে রাশিয়া।
 
চলমান পরিস্থিতিতে ভারত-আফ্রিকা ফোরাম সামিটও স্থগিত করা হয়েছে। আগামী সপ্তাহে নয়াদিল্লিতে আয়োজন হওয়ার কথা থাকলেও, রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা, বদলে গেল পরীক্ষার রুটিন
শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা, বদলে গেল পরীক্ষার রুটিন
সবাই তোমাকে ঘৃণা করে, ইহুদিরা তোমার ওপর বিরক্ত
সবাই তোমাকে ঘৃণা করে, ইহুদিরা তোমার ওপর বিরক্ত
ইরানে যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে সিনেটে প্রস্তাব পাস
ইরানে যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে সিনেটে প্রস্তাব পাস