• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মিনা-মুজদালিফায় বাড়ছে তাপমাত্রা, হজযাত্রীদের জন্য সতর্কবার্তা রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ পুরনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না: স্থানীয় সরকারমন্ত্রী ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ১৬ প্রাণহানি চার মাসে ধর্ষণসহ শিশু নির্যাতনের ৭৩ ঘটনায় মামলা হয়নি হামের রোগী ও জরুরি সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে? চাঁন-তারা জামে মসজিদের জানাজার ঘর উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক ২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব, ধর্ষণের শিকার কিশোরীর গলায় ফাঁস

মুহিববুল্লাহিল বাকী ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ১১:২৯ এ.এম.
ছবি : সংগৃহীত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মাদ মুহিববুল্লাহিল বাকীকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে তাকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তিনি সচিবের সমান অর্থাৎ, বেতন কাঠামোর সর্বোচ্চ গ্রেডে (গ্রেড-১) বেতন-ভাতা পাবেন।

প্রথমবারের মতো পেশাদার কোনো আলেমকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে নিয়োগ দিলে সরকার। এর আগে এই পদে সাধারণত প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা, বিচারক বা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের চুক্তিতে মুহিববুল্লাহিল বাকীকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

মুহিববুল্লাহিল বাকী চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে পড়াশোনা করেছেন। কওমি ধারায় দাওরায়ে হাদিস, আলিয়া ধারায় কামিল এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে তিনি প্রথম শ্রেণি অর্জন করেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ছাড়াও মুহিববুল্লাহিল বাকী চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ইমামতি করেছেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ তিনি সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশের মহাসচিবের দায়িত্বে ছিলেন।

মিশর ও ভারতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মুহিববুল্লাহিল বাকী।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজউক কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করার নির্দেশ গণপূর্ত প্রতিমন্ত্রীর
রাজউক কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করার নির্দেশ গণপূর্ত প্রতিমন্ত্রীর
সুব্রত বাইনের মেয়ে এবার জুলাই মামলায় গ্রেপ্তার, বললেন ‘ক্রসফায়ার দিন’
সুব্রত বাইনের মেয়ে এবার জুলাই মামলায় গ্রেপ্তার, বললেন ‘ক্রসফায়ার দিন’
রামিসার ডিএনএ পরীক্ষা শেষ, অভিযোগপত্র প্রস্তুত করছে পুলিশ
রামিসার ডিএনএ পরীক্ষা শেষ, অভিযোগপত্র প্রস্তুত করছে পুলিশ