• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১৩ সিটি করপোরেশন

পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ০৮:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ১৩টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে উপহারের চেক তুলে দেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন, খুলনার প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুরের শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জের অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী ও বরিশালের বিলকিস জাহান শিরীনসহ ১৩ সিটির প্রতিনিধিরা।

এর আগে বিকেলে বাসায় আসরের নামাজ আদায় শেষে পায়ে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে দলের কার্যালয়ে এসেছেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সারা দেশের সিটি করপোরেশনের প্রশাসক-মেয়রের কাছে ইদ বোনাস হস্তান্তর করেছেন।”

উল্লেখ্য, চলতি বছরের ঈদুল ফিতরেও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রা: ট্রেনের ছাদে উঠতে পারবেন না যাত্রীরা
ঈদযাত্রা: ট্রেনের ছাদে উঠতে পারবেন না যাত্রীরা
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ১ লাখ ৪০ হাজার পচনশীল ব্যাগ দিচ্ছে ডিএসসিসি
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ১ লাখ ৪০ হাজার পচনশীল ব্যাগ দিচ্ছে ডিএসসিসি
সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক