• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক    ২৩ মে ২০২৬, ০৭:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২২ মে) বিকেলে গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের কাছে এই ঈদ বোনাসের চেক তুলে দেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে ছুটির দিনেও এক ব্যতিক্রমী আমেজে গুলশানের কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিকেল বেলা নিজের বাসভবনে আসরের নামাজ শেষ করে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে আসেন তিনি।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে দলের কার্যালয়ে এসেছেন একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে। এটি ছিল সারা দেশের সিটি কর্পোরেশনের প্রশাসক ও মেয়রদের একটি অনুষ্ঠান।

মূলত ঈদুল আজহা উপলক্ষ্যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহারের চেক প্রশাসকদের কাছে বুঝিয়ে দিতেই এ আয়োজন।
অনুষ্ঠানে উপহারের চেক হস্তান্তরের সময় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোর মেয়র ও প্রশাসকরা সশরীরে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই ঈদ বোনাসের চেক গ্রহণ করেন তারা।

এর আগে চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরের সময় দেশের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হয়েছিল। ঈদুল ফিতরের ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন ঈদুল আজহাতেও পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি ফোটাতে একইভাবে মেয়র ও প্রশাসকদের হাতে উপহারের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী