• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

ট্রেনের ঈদযাত্রা শুরু: ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক    ২৩ মে ২০২৬, ০৮:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে ট্রেনের ঈদযাত্রা। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে চালু করা হচ্ছে বিশেষ ঈদ ট্রেন ও তাৎক্ষণিক টিকিট সুবিধা।

রেলওয়ে সূত্র জানায়, গত শনিবার থেকে ২৭শে মে পর্যন্ত ঈদের আগাম টিকিট বিক্রি করা হয়েছে। ফিরতি যাত্রার টিকিটও অনলাইনে পাওয়া যাচ্ছে। তবে এবার জরুরি প্রয়োজনে স্টেশন কাউন্টার থেকেও সীমিত পরিসরে তাৎক্ষণিক টিকিট সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত কোচ সংযোজন, স্টেশনভিত্তিক যাত্রীসেবা বাড়ানো, অপেক্ষমাণ যাত্রীদের জন্য ওয়েটিং স্পেস বৃদ্ধি, ট্রেনের সময়সূচি সমন্বয় এবং লেভেল ক্রসিং আধুনিকায়ন।

তিনি বলেন, কমলাপুর রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। একইসঙ্গে ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কালোবাজারি রোধে নজরদারিও বাড়ানো হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে স্টেশনের ওয়াশরুম ও অপেক্ষাকক্ষের মানোন্নয়ন করা হচ্ছে। চাহিদা বেশি থাকায় কিছু ক্ষেত্রে দাঁড়িয়ে ভ্রমণের টিকিটও দেয়া হবে। তিনি বলেন, “আমাদের সক্ষমতার তুলনায় যাত্রীর চাপ অনেক বেশি। তারপরও সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে।”

রেলওয়ে সূত্র জানায়, লোকোমোটিভ ও কোচ সংকট থাকলেও ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্তমানে নিয়মিত ট্রেন পরিচালনায় প্রায় ৮৬ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন হয়।

ঈদ উপলক্ষে নিয়মিত ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এগুলো হলো— চট্টগ্রাম-চাঁদপুর রুটে ‘চাঁদপুর ঈদ স্পেশাল’, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা ঈদ স্পেশাল’, ভৈরববাজার-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর ঈদ স্পেশাল’।

এছাড়া কোরবানির পশু পরিবহনের জন্য চালু করা হয়েছে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন। শুক্রবার থেকে এসব ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রতিটি পশুবাহী ট্রেনে ব্রেকভ্যানসহ মোট ২৬টি বগি রাখা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/আরকেএইচ/বিন্দু


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি
প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন