• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মিনা-মুজদালিফায় বাড়ছে তাপমাত্রা, হজযাত্রীদের জন্য সতর্কবার্তা রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ পুরনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না: স্থানীয় সরকারমন্ত্রী ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ১৬ প্রাণহানি চার মাসে ধর্ষণসহ শিশু নির্যাতনের ৭৩ ঘটনায় মামলা হয়নি হামের রোগী ও জরুরি সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে? চাঁন-তারা জামে মসজিদের জানাজার ঘর উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক ২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব, ধর্ষণের শিকার কিশোরীর গলায় ফাঁস

চীনে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৮২

নিজস্ব প্রতিবেদক    ২৩ মে ২০২৬, ০৯:২০ এ.এম.
ছবি: সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৮২ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এখনও উদ্ধার অভিযান চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার (২৩ মে) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য নিশ্চিত করে জানায়, আরও অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন। খনিটির ভেতরে কতজন আটকা পড়ে আছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনইউ কয়লাখনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছিল।

স্থানীয় সময় শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণটি ঘটে। তখন খনির ভেতরে ২৪৭ শ্রমিক কাজ করছিলেন। শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।

বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদনকারী অঞ্চল শানসি দীর্ঘদিন ধরেই খনি দুর্ঘটনার জন্য কুখ্যাত। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে অতীতেও সেখানে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।

চীনের মোট জ্বালানি ব্যবহারের অর্ধেকের বেশি এখনো কয়লার ওপর নির্ভরশীল, যদিও সাম্প্রতিক বছরগুলোতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর চেষ্টা চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে। ঘটনাটি প্রেসিডেন্ট শি জিনপিংকে অবহিত করা হয়েছে। তিনি দ্রুত সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

ভিওডি বাংলা/বিন্দু


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
ভারত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
ছেলের বিয়েতে থাকবেন না ট্রাম্প
ছেলের বিয়েতে থাকবেন না ট্রাম্প
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক