• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চোরাই পথে আসা পশু কেনাবেচায় সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ২৩ মে ২০২৬, ০১:২৫ পি.এম.
গাবতলীর কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন টুকু। ছবি-ভিওডি বাংলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু কেনাবেচায় চোরাই পথে আসা গবাদিপশু থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশ এখন কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তাই পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে পশু আনার কোনো প্রয়োজন নেই।

শনিবার (২৩ মে) রাজধানীর গাবতলীর কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেওয়া হয়। তাই বৈধ ও সঠিক উপায়ে আসা পশু দিয়েই কোরবানি হওয়া উচিত। চোরাই পথে আসা গবাদিপশু কোরবানি দেওয়া কতটা সঠিক, তা আলেম-মুফতিরা ভালো বলতে পারবেন। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি জানান, দেশে এবার কোরবানির জন্য প্রায় এক কোটি ২৩ লাখ গবাদিপশু প্রস্তুত রয়েছে। বিপরীতে চাহিদা প্রায় এক কোটি এক লাখ। ফলে চাহিদার তুলনায় বিপুল সংখ্যক পশু উদ্বৃত্ত থাকবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আমাদের ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি খামারিরা সারা বছর অত্যন্ত যত্ন নিয়ে পশু লালন-পালন করেন। তাদের স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। বিদেশি বা চোরাই পথে আসা পশু বাজারে প্রবেশ করলে দেশীয় খামারিরা ক্ষতির মুখে পড়বেন।”  

তিনি আরও বলেন, সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ঠেকাতে সরকার ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

হাটে প্রাণিসম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম ও চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করে প্রতিমন্ত্রী বলেন, ক্রেতা ও বিক্রেতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। অসুস্থ পশুর তাৎক্ষণিক চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা চালু রয়েছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/ শাহাদাত হাওলাদার/ জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা