• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মিনা-মুজদালিফায় বাড়ছে তাপমাত্রা, হজযাত্রীদের জন্য সতর্কবার্তা রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ পুরনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না: স্থানীয় সরকারমন্ত্রী ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ১৬ প্রাণহানি চার মাসে ধর্ষণসহ শিশু নির্যাতনের ৭৩ ঘটনায় মামলা হয়নি হামের রোগী ও জরুরি সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে? চাঁন-তারা জামে মসজিদের জানাজার ঘর উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক ২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব, ধর্ষণের শিকার কিশোরীর গলায় ফাঁস

ধর্ষণচেষ্টা: ৪ বছরের শিশুকে বাঁচালেন অটোচালক

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ মে ২০২৬, ০৭:৪২ পি.এম.
ছবি : সংগৃহীত

ঢাকার কেরাণীগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরাণ নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২৩ মে) দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত শাহ পরাণ পটুয়াখালী জেলা সদরের শেখহাটি গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ কেরাণীগঞ্জের বেগুনবাড়ি এলাকায় বসবাস করছিলেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, ধর্ষণ চেষ্টার শিকার শিশুটির পরিবার ও অভিযুক্ত শাহ পরান একই বাড়ির বাসিন্দা। দুপুরে শিশুটির মা-বাবা বাসায় না থাকার সুযোগে তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ঝোপের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করেন শাহ পরাণ। ঐ সময় এক অটোরিকশা চালক ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করে লোক জড়ো করেন। পরবর্তীতে স্থানীয়রা শাহ পরাণকে গণপিটুনি দেয়। খবর পেয়ে র‍্যাব এসে তাকে আটক করে।

র‍্যাব ১০ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, ‘আমাদের টহল দলের সদস্যরা শিশুটিকে উদ্ধার করেছে। আটককৃত শাহ পরাণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড্ডায় ৩৬ লাখ টাকার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
বাড্ডায় ৩৬ লাখ টাকার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
১১৬ অনলাইন জুয়ার সাইট শনাক্ত, বন্ধে বিটিআরসিতে চিঠি
১১৬ অনলাইন জুয়ার সাইট শনাক্ত, বন্ধে বিটিআরসিতে চিঠি
দিনে অবৈধ আয় ২ কোটি, ক্রিপ্টো-হুন্ডিতে বিদেশে পাচার
অনলাইন জুয়া দিনে অবৈধ আয় ২ কোটি, ক্রিপ্টো-হুন্ডিতে বিদেশে পাচার