• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল

ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া জনসংযোগ অসম্ভব: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৪ মে ২০২৬, ১২:৩৬ পি.এম.
সচিবালয়ে জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী । ছবি : সংগৃহীত

বর্তমান সময়ের তথ্যপ্রবাহ ও যোগাযোগ ব্যবস্থায় ডিজিটাল মাধ্যম ছাড়া কার্যকর জনসংযোগ পরিচালনা করা আর সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে জনসংযোগ কর্মকর্তাদের অবশ্যই আধুনিক ডিজিটাল টুলস ও তথ্য ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। 

রোববার (২৪ মে) সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, জনসংযোগ কার্যক্রম শুধু তথ্য প্রচারের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর মাধ্যমে সঠিক সেবা জনগণের কাছে পৌঁছাচ্ছে কি না, সেটি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি আরও বলেন, একজন জনসংযোগ কর্মকর্তার জন্য তথ্যের সমন্বিত পরিবেশ বা ইনফরমেশন ইকো-সিস্টেম বোঝা অত্যন্ত জরুরি। সরকারের দেওয়া সেবা ও তথ্য জনগণ কতটা সঠিকভাবে পাচ্ছে, সেটির ওপর নজর রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে তথ্য ক্যাডারের তিন শতাধিক কর্মকর্তার দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর যুগে জনবলকে আরও প্রশিক্ষিত ও সক্ষম করে গড়ে তুলতে হবে, যাতে তারা আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সঠিক ব্যবহার এখন সময়ের দাবি। তিনি উল্লেখ করেন, ভুয়া তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার শনাক্তে ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়ায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর যথাযথ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাও জরুরি।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী
বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান