• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঈদ ঘিরে পশুর হাটে র‌্যাবের নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক    ২৪ মে ২০২৬, ০১:১৬ পি.এম.
ঈদুল আজহা উপলক্ষে গাবতলী পশুর হাটে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন র‌্যাবের মহাপরিচালক। ছবি : ভিওডি বাংলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রতি বছরের মতো এবারও ঈদ পূর্ববর্তী সময়ে পশুর হাটকে কেন্দ্র করে সম্ভাব্য অপরাধ প্রতিরোধ ও জনসাধারণের নিরাপদ লেনদেন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে গবাদিপশুর বড় বড় হাটগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে সারাদেশে সমন্বিত নিরাপত্তা কার্যক্রম চালু করা হয়েছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ হাটগুলোতে চেকপোস্ট, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।  

রোববার (২৪ মে) ঈদ প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর অন্যতম বৃহৎ পশুর হাট গাবতলী হাট পরিদর্শন করেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা।

তিনি হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি হাটে স্থাপিত কন্ট্রোল রুম, নজরদারি টাওয়ার এবং নিরাপত্তা টহল কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি জানান, ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধ দমনে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

র‌্যাব জানিয়েছে, ঈদের সময় পশু পরিবহন ও ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে কিছু অপরাধমূলক চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করে। বিশেষ করে নগদ অর্থ লেনদেনের সময় ছিনতাই ও প্রতারণার ঝুঁকি বাড়ে। এ পরিস্থিতি মোকাবিলায় রাজধানীসহ বিভিন্ন শহরে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

এছাড়া প্রতিটি ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। ঝুঁকিপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পশুর হাটগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে র‌্যাব কন্ট্রোল রুম স্থাপন করেছে, যেখানে সার্বক্ষণিক পরিস্থিতি মনিটর করা হচ্ছে। একই সঙ্গে ওয়াচ টাওয়ারের মাধ্যমে হাটের ভেতরের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোগান্তি কমাতে প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। র‌্যাব জানিয়েছে, প্রয়োজনে দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে।

হাটে বড় অঙ্কের নগদ লেনদেনের কারণে প্রতারণা ও জাল টাকার ঝুঁকি থাকে। এ কারণে ক্রেতা-বিক্রেতাদের ক্যাশলেস লেনদেন যেমন মোবাইল ব্যাংকিং বা কার্ড ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, জাল টাকা শনাক্তে বিশেষ সরঞ্জাম হাটে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি জাল টাকা তৈরি ও বিতরণে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

ঈদ মৌসুমে কিছু অসাধু চক্র পশুবাহী যানবাহনকে জোরপূর্বক নির্দিষ্ট হাটে নেওয়ার চেষ্টা করে থাকে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী