• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ৯ ট্রেন

নিজস্ব প্রতিবেদক    ২৫ মে ২০২৬, ০৯:০৬ এ.এম.
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে ঢাকাগামী নয়টি আন্তঃনগর ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ রেলওয়ে। 

সোমবার (২৫ মে) থেকে ঈদের আগের দিন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঢাকামুখী একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে থামবে না। মূলত ট্রেনের সময়ানুবর্তিতা নিশ্চিত করা এবং অতিরিক্ত চাপ সামাল দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঈদযাত্রায় টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ নিয়ন্ত্রণেও কঠোর অবস্থানে যাচ্ছে রেলওয়ে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এ কাজে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জিআরপি, র‍্যাব, বিজিবি ও স্থানীয় পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করবে।

এ ছাড়া নাশকতা ও দুর্ঘটনা প্রতিরোধে চলন্ত ট্রেন, রেললাইন ও স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী