• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে যুক্ত হলো বিশেষ কোচ

নিজস্ব প্রতিবেদক    ২৫ মে ২০২৬, ০২:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ সংযুক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২৫ মে) ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) বিশেষ সেবার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের বিশেষ কোচের নারী যাত্রীদের বিদায় জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. নাজমুল হাসান, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) সুবক্তগীন, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার ঢাকা এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কর্মকর্তারা যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। বিশেষ কোচ পেয়ে নারী যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান।

এদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ঢাকায় পৌঁছালে বিশেষ কোচের নারী যাত্রীদের স্বাগত জানানোর কথা রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের।

সরকারের বিশেষ নির্দেশনায় ঢাকা-সিলেট-ঢাকা রুটের জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেসে নারী যাত্রীদের জন্য এ বিশেষ কোচ সংযুক্ত করা হয়েছে। সোমবার থেকে ঈদের আগের তিন দিন অর্থাৎ ২৭ মে পর্যন্ত এ সেবা চালু থাকবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা