• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ডিএসসিসি প্রশাসক

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৫ মে ২০২৬, ০২:৪৩ পি.এম.
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত এবার অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৭টায় আয়োজিত এ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এসব তথ্য জানান মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, মুসল্লিদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। প্রবেশের জন্য রাখা হয়েছে চারটি গেট এবং বের হওয়ার জন্য সাতটি গেট। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় থাকবে বিশেষ ব্যবস্থা।  

আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ।

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের বিষয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, ঈদের দিন কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে পরিষ্কার করা হবে। নগরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ড্রেন বা খোলা স্থানে বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী