• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে

   ২৫ মে ২০২৬, ০২:৫২ পি.এম.
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস মালিক সমিতির দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে মৃত্যুর মিছিল শুরু হয়েছে বলে দাবি করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছেন, ঈদযাত্রায় বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে দরিদ্র, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ কম খরচে ঝুঁকিপূর্ণ উপায়ে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন।

সোমবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

তিনি জরুরি ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে করে দরিদ্র, শ্রমজীবী, কর্মজীবী সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করারও দাবি জানান।

অনতিবিলম্বে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে বাস মালিক সমিতির প্রতিশ্রুতি রক্ষা করা, সরকারের কঠোর নির্দেশনা মান্য করার জন্য অনুরোধ জানানো হয় বিবৃতিতে।

একইসঙ্গে দুযোর্গপূর্ণ এবারের ঈদ মৌসুমে সড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত যাত্রা বোঝাই হওয়া থেকে বিরত থাকা, নিজের ও নিজের পরিবারের সদস্যদের জীবন ঝুঁকিতে ফেলে বাসের ছাদে, পণ্যবোঝাই ট্রাকে, খোলা ট্রাকে, ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকা, ফিটনেসবিহীন বাস ও লঞ্চে আরোহন না করার জন্য দেশের যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানায় যাত্রী অধিকার সুরক্ষায় নিয়োজিত এই সংগঠনটি।

প্রসঙ্গত, অতিরিক্ত ভাড়া আদায়ের সামর্থ্য না থাকায় চট্টগ্রাম থেকে স্বল্প ভাড়ায় রডবোঝাই ট্রাকে করে শ্রমজীবী মানুষরা সুদূর নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে ১৭ জন নিহত ও ১০ জন গুরুতর আহত হন। নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। 

প্রতি বছর ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের সামর্থ্যহীন খেটে খাওয়া, কর্মজীবী, শ্রমজীবী, দিনমজুর, নির্মাণ শ্রমিকসহ অপ্রাতিষ্ঠানিক খাতের লাখ লাখ মানুষ ট্রেনের ছাদে, বাসের ছাদে, খোলা ট্রাকে, পণ্যবোঝাই ট্রাকের উপর কম ভাড়ায় যাতায়াতে বাধ্য হচ্ছে। যাদের ঘাম শ্রমে আমাদের অর্থনীতির মজবুত হয়, তাদের বছরে দুটি ঈদে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনটি।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী