• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কারও ব্যক্তিগত বিরুদ্ধে কটূক্তি বা চরিত্রহনন গ্রহণযোগ্য নয় : আতিকুর রহমান রুমন

নিজস্ব প্রতিবেদক    ২৫ মে ২০২৬, ০৭:০১ পি.এম.
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতায় কারও ব্যক্তিগত বিরুদ্ধে কটূক্তি বা চরিত্রহনন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, অপরাধ।

সোমবার (২৫ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং আয়োজিত সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, সম্প্রতি একটি ঘটনায় দেখা গেছে—এক কিশোরী প্রকাশ্যে প্রধানমন্ত্রীর নাম ধরে সম্বোধন করছে ও প্রধানমন্ত্রীকে  তাচ্ছিল্য করছেন এবং সেখানে উপস্থিত সাবেক এক নারী উপদেষ্টা বিষয়টি উপভোগ করছেন। এ ধরনের আচরণ অন্যদেরও একই ধরনের অসৌজন্যমূলক আচরণে উৎসাহিত করতে পারে ।

আতিকুর রহমান রুমন আরও বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এক সাংবাদিককে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। পরে ওই সাংবাদিক যে প্রতিবেদন প্রকাশ করেছেন, তা দেশের মানুষ দেখেছে। এতে বোঝা যায়, সাংবাদিকদের মতামত ও প্রতিবেদনকে সরকার গুরুত্বের সঙ্গেই বিবেচনা করে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এছাড়াও ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজন মাহমুদ, শাহাদাত হোসেন স্বাধীনসহ অনেকে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী