• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পঞ্চগড়ে অসুস্থ সাংবাদিকদের চিকিৎসা সহায়তা দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি    ২৭ মে ২০২৬, ০৪:৩৩ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

পঞ্চগড় প্রেস ক্লাবের আয়োজনে অসুস্থ সাংবাদিকদের জন্য পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, শিশু রামিছাকে ধর্ষণের পরে গলাকেটে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজের সন্তানের মতো করে সেই বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন এবং দ্রুত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। তবে সেদিন তাঁর আগমন ঘিরে একটি রাজনৈতিক দল সেখানে মব সৃষ্টির চেষ্টা করেছিল।

তিনি আরও বলেন, সরকার যখন তেলের পাম্পে সংকট নিরসনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে কাজ শুরু করল, ঠিক তখনই সংকট দূর হয়ে গেল। তাহলে কারা এসব করত তা পরিষ্কার হয়ে গেছে।

মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান আছে। চলতি বছরের নভেম্বর প্রধানমন্ত্রীকে পঞ্চগড়ে নিয়ে আসার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এখানকার সেতু, বিকল্প সড়ক, সরকারি অডিটোরিয়ামসহ অনেক কিছুর উন্নয়ন প্রয়োজন। আশা করি বিএনপি সরকার এসব উন্নয়ন করবে।

অনুষ্ঠানে পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ হাসান প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পঞ্চগড় প্রেস ক্লাবের সদস্যসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অসুস্থ সাংবাদিকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অতিথিদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় মানবিক সহায়তা, সাংবাদিকদের কল্যাণ এবং পঞ্চগড়ের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিমি যানজট
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিমি যানজট
এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আটকা পড়েন যাত্রীরা
এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আটকা পড়েন যাত্রীরা
নওগাঁয় এক কাতারে ৬ যুবকের জানাজা, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়
নওগাঁয় এক কাতারে ৬ যুবকের জানাজা, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়