• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যমুনা সেতুতে ৪৮ ঘণ্টায় যানবাহনের রেকর্ড, টোল আদায় ৭ কোটি ছাড়াল

সিরাজগঞ্জ প্রতিনিধি    ২৭ মে ২০২৬, ০৩:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের মহাসড়কে। শেষ মুহূর্তের এই ঈদযাত্রায় উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপে রেকর্ড গড়ছে যমুনা সেতু। গত ৪৮ ঘণ্টায় সেতুটি দিয়ে পারাপার হয়েছে ১ লাখ ৯ হাজার ৪৮৫টি যানবাহন, আর টোল আদায় হয়েছে ৭ কোটি ৬০ লাখ টাকার বেশি।

যমুনা সেতু সাইট অফিস ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের টোল আদায়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৬ মে) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ৩৬ হাজার ৪২৬টি এবং পশ্চিম প্রান্ত দিয়ে ১৯ হাজার ৮১৩টি যানবাহন চলাচল করে। সব মিলিয়ে ওইদিন সেতু ব্যবহার করেছে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন। এ সময়ে টোল আদায় হয় ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৫০ টাকা।

এর আগের দিন সোমবার সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ৩২ হাজার ১৮৬টি এবং পশ্চিম প্রান্ত দিয়ে ২১ হাজার ৬০টি যানবাহন পারাপার হয়। ওইদিন মোট যানবাহনের সংখ্যা ছিল ৫৩ হাজার ২৪৬টি। এ থেকে টোল আদায় হয় ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

দুই দিনের হিসাব অনুযায়ী, যমুনা সেতুর দুই প্রান্ত মিলিয়ে মোট ১ লাখ ৯ হাজার ৪৮৫টি যানবাহন চলাচল করেছে। একই সময়ে টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ২৫০ টাকা।

ঈদযাত্রার চাপ বাড়লেও এখন পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম পাড় ও সিরাজগঞ্জ মহাসড়কে বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। তবে কোনাবাড়ি মোড়, সায়দাবাদ, কড্ডার মোড়, নলকা এবং হাটিকুমরুল গোলচত্বরে যানবাহনের চাপ রয়েছে। এরপরও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রৌমারী-রাজিবপুর উপজেলা, দুর্ভোগে লাখো গ্রাহক
২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রৌমারী-রাজিবপুর উপজেলা, দুর্ভোগে লাখো গ্রাহক
প্রস্তুত শোলাকিয়া, নিরাপত্তায় ৬শ’ পুলিশ ৯ ম্যাজিস্ট্রেট ও বিজিবি
ঈদ জামায়াত প্রস্তুত শোলাকিয়া, নিরাপত্তায় ৬শ’ পুলিশ ৯ ম্যাজিস্ট্রেট ও বিজিবি
দুদিন আগেই ঈদের নামাজ, পশু জবাই বুধবার
ফরিদপুর দুদিন আগেই ঈদের নামাজ, পশু জবাই বুধবার