জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার দিন বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ১০টার কিছু পরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে গিয়ে তারা কবর জিয়ারত করেন।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদের জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বিচারপতি, মন্ত্রিসভার সদস্য এবং বাংলাদেশে নিযুক্ত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরাও ঈদের নামাজে অংশ নেন।
ভিওডি বাংলা/এমএস






