• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ভিওডি বাংলা ডেস্ক    ২৮ মে ২০২৬, ১২:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৮ মে) নরেন্দ্র মোদির এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করে ভারতীয় হাইকমিশন।

ঈদের শুভেচ্ছায় প্রধানমন্ত্রীর উদ্দেশে মোদি বলেন, আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাই।

তিনি বলেন, ঈদুল আজহা বাংলাদেশের মতো ভারতেরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যের অংশ। দেশজুড়ে লাখো মুসলমান অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে ঈদ উৎসব পালন করেন।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদ ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের আদর্শ তুলে ধরে। এটি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভারত ও বাংলাদেশ যৌথ ত্যাগ, সাংস্কৃতিক বন্ধন ও শান্তি-উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষা লালন করে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় দুই দেশের জনগণের কল্যাণে জনমুখী সহযোগিতা বৃদ্ধি করে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠাভবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন নরেন্দ্র মোদি।

চিঠির শেষে বাংলাদেশের জনগণের অগ্রগতি ও উন্নতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনাবাহিনী রাষ্ট্রের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রী
সেনাবাহিনী রাষ্ট্রের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রী
গণতন্ত্র ফিরেছে, সুগম হবে অর্থনৈতিক মুক্তির পথ: স্পিকার
গণতন্ত্র ফিরেছে, সুগম হবে অর্থনৈতিক মুক্তির পথ: স্পিকার
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী