• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদের সকালে গোপালগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি    ২৮ মে ২০২৬, ০২:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঈদের দিন সকালে গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী এবং তিনজন বাসের যাত্রী।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এবং গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নিয়ামুল হুদা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

এ ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে আহত আরও একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন, কাজ করছে একাধিক ইউনিট
চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন, কাজ করছে একাধিক ইউনিট
ঈদের দিনও চলবে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস
ঈদের দিনও চলবে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস
ঈদের নামাজ আদায় ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
ঈদের নামাজ আদায় ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি