• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদের দিনও চলবে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস

ভিওডি বাংলা ডেস্ক    ২৮ মে ২০২৬, ০৭:১২ এ.এম.
ছবি: সংগৃহীত

ঈদের উৎসবের মধ্যেও একটি আন্তঃনগর ট্রেন নিয়মিত সূচির বাইরে চলাচল করতে যাচ্ছে। দীর্ঘ বিলম্বের কারণে ঈদের দিনও চলবে চট্টগ্রাম-জামালপুর রুটের আন্তঃনগর বিজয় এক্সপ্রেস। 

জানা গেছে, ট্রেনটি জামালপুর-চট্টগ্রাম রুটে চলাচল করে এবং নির্ধারিত সময়ের চেয়ে প্রায় সাড়ে সাত ঘণ্টার বেশি সময় লাগায় নিয়মিত সূচি ব্যাহত হচ্ছে। ফলে ঈদের দিনেও এর চলাচল অব্যাহত থাকবে।

নিয়ম অনুযায়ী, বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল সোয়া ৯টায় এবং জামালপুর থেকে রাত ৮টায় যাত্রা শুরু করে। পরিচালন সময় ধরা হয়েছে প্রায় সাড়ে আট ঘণ্টা। তবে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের পরিবর্তে জামালপুর পর্যন্ত সম্প্রসারণের পর থেকেই ট্রেনটি সময়সূচি অনুযায়ী চলতে পারছে না বলে জানা গেছে।

ফলে প্রায় প্রতিদিনই বাড়ছে বিলম্ব। চলতি সপ্তাহে ট্রেনটির বিলম্ব সাধারণত সাত থেকে আট ঘণ্টার মধ্যে থাকছে। সর্বশেষ বুধবারও এটি একই পরিমাণ দেরিতে চলাচল করে, যার ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঈদের আগে সর্বশেষ ট্রিপেও সকাল সোয়া ৯টার পরিবর্তে ট্রেনটি প্রায় সোয়া সাত ঘণ্টা বিলম্বে চট্টগ্রাম ছেড়ে যায়। এর আগের ট্রিপে চট্টগ্রামে পৌঁছাতেও আট ঘণ্টার বেশি দেরি হয়।

সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, নির্ধারিত সময় মেনে চললে ট্রেনটি রাত আনুমানিক ১টার দিকে জামালপুরে পৌঁছানোর কথা। অন্যদিকে, রাত ২টায় যাত্রা শুরু করলে চট্টগ্রামে পৌঁছাতে সকাল ১১টার পর সময় লাগবে। বিলম্ব আরও বাড়লে বুধবারের মতো দুপুর ১টা-২টা পর্যন্ত দেরি হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক ট্রেনটির দায়িত্বে থাকা একাধিক কর্মচারী বলেন, ‘টাইমিংয়ের দিক থেকে এই মুহূর্তে সবচেয়ে বাজে ট্রেন হচ্ছে বিজয় এক্সপ্রেস। ট্রেনটির চলাচল জামালপুর পর্যন্ত বর্ধিত করার পর থেকে একেবারেই সময় মেনে চলতে পারছে না। এবার তো আমরা যারা দায়িত্বে থাকব তারা ঈদের নামাজ আদায় করতে পারব না।’

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালবৈশাখীর তাণ্ডবে নববধূ নিখোঁজ
কালবৈশাখীর তাণ্ডবে নববধূ নিখোঁজ
শিবিরের কমিটি নিয়ে উত্তেজনা, নেতারা অবরুদ্ধ
শিবিরের কমিটি নিয়ে উত্তেজনা, নেতারা অবরুদ্ধ
দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২
দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২