• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাত ১০টা পর্যন্ত ৭৩৪১ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক    ২৯ মে ২০২৬, ০২:১৫ এ.এম.
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে মাঠে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) রাত ১০টা পর্যন্ত ডিএনসিসির আওতাভুক্ত বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ৭৩০টি ট্রিপের মাধ্যমে ৭ হাজার ৩৪১ টন কোরবানির বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের পাশাপাশি কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম আগামী আরও দুই দিন চলমান থাকবে। এ কাজে প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী এবং ৭৫২টি যানবাহন নিয়োজিত রয়েছে।

ডিএনসিসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দুপুর ১২টা থেকে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে উত্তর সিটি করপোরেশন। রাত ১০টা পর্যন্ত মোট ৭ হাজার ৩৪১ দশমিক ৭৫ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ১৬ হাজার কর্মী মাঠপর্যায়ে কাজ করছে। এছাড়া সাড়ে ৭০০ বর্জ্যবাহী ট্রাক আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য ডাম্পিংয়ের কাজে নিয়োজিত রয়েছে। সরকারের নির্ধারিত ১২ ঘণ্টারও আগে বর্জ্য অপসারণ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে ডিএনসিসি। এ জন্য আমিনবাজার ল্যান্ডফিলে নতুন সংযোগ সড়ক, প্ল্যাটফর্ম ও ট্রেঞ্চ নির্মাণ করা হয়েছে। 

বর্জ্যবাহী যানবাহনের কার্যক্রম তদারকিতে ডিজিটাল ওয়েব্রিজের মাধ্যমে রিয়েল-টাইম ট্রিপ মনিটরিং ব্যবস্থাও চালু করা হয়েছে।

উত্তর সিটি করপোরেশন নগরবাসীর মধ্যে ১৬ লাখ ৩০ হাজার পলিব্যাগ বিতরণ করেছে। পাশাপাশি ৩ হাজার ৬০০ বস্তা ব্লিচিং পাউডার, ১ হাজার ৩৪৮ ক্যান ফিনাইল ও ৩ হাজার ৯০০ ক্যান স্যাভলন সরবরাহ করা হয়েছে।

এদিকে ঈদের নামাজ শেষে দুপুরে রাজধানীর মিরপুর সিরামিক রোড এলাকায় ডিএনসিসির কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান।

পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোরবানির বর্জ্য দুপুর ২টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছে সিটি করপোরেশন।

তিনি বলেন, সেই ধারাবাহিকতায় আমরা আজ মাঠপর্যায়ে কার্যক্রম পরিদর্শনে এসেছি। আশা করছি দিবাগত রাত ২টার অনেক আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করা সম্ভব হবে।

তিনি আরও জানান, কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম আগামী আরও দুই দিন চলমান থাকবে। এ কাজে প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী এবং ৭৫২টি যানবাহন নিয়োজিত রয়েছে।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ডিএনসিসির ৭২ ঘণ্টার একটি সমন্বিত অ্যাকশন প্ল্যান রয়েছে। 
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই সিটিতে কোরবানির বর্জ্য অপসারণ চলছে
দুই সিটিতে কোরবানির বর্জ্য অপসারণ চলছে
রাজারবাগে আইজিপির ঈদের নামাজ আদায়
রাজারবাগে আইজিপির ঈদের নামাজ আদায়
রাজধানীতে কোরবানির মাংস কাটতে গিয়ে আহত ৮০
রাজধানীতে কোরবানির মাংস কাটতে গিয়ে আহত ৮০