• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ক্যাসিনো ও মাদক নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৯ মে ২০২৬, ০৬:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে ক্যাসিনো ও মাদক নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিহত সজিব মিয়া উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের রাকু মিয়ার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে)  বিকেল ৪টার দিকে ক্যাসিনো ও মাদকাসক্তি নিয়ে সজিব মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ সময় সজিব মিয়াকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বললে সে তার মা, ভাই মো. সাকিব মিয়া এবং মামা মো. সাইফুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়।

এক পর্যায়ে বড় ভাই সাকিবের আঘাতে গুরুতর আহত হয় সজিব মিয়া। পরে তাকে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনার বিষয়ে তদন্ত চলমান এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/এরশাদুল হক/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুশইন ও চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
পুশইন ও চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না : মির্জা ফখরুল
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না : মির্জা ফখরুল
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ১ কোটি ২৬ লাখ
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ১ কোটি ২৬ লাখ